মানুষ
..... আইরিন আক্তার আঁখি
..... আইরিন আক্তার আঁখি
নারী ও পুরুষের মিলিত এক রুপ
কান্নাতেই শুরু হয় থাকেনা সে চুপ ।
কৈশোরে হাসি - খেলা, যৌবনে নেয় মোড়।
যুবকে বলবান আর বৃদ্ধতে লাঠি,
তারপর মৃত্যু এসে করে সব মাটি ।
জন্ম আর মৃত্যুতে বাধা যার জীবন
তার কথা মনে রাখে ধরার কজন ?
কর্মময় জীবন চায় মুক্তিতে আশা
ঈশ্বরে সব শপে শূন্যতে বাঁধ বাসা।
স্বার্থময় জীবনকে করে দেও মুক্ত,
ত্যাগ আর সততাকে করে নাও যুক্ত ।
শান্তির পতাকা লও ত্যাগ করে অস্ত্র ,
ভালোবাসা তবে হোক জীবনের মন্ত্র
Comments
Post a Comment